নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ০২:৪৫ পিএম
ছবি: ইন্টারনেট
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জন।
একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৪৯ জনের।
মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রামের ৭ জন, রাজশাহীর ৪ জন, সিলেটের ৩ জন, বরিশালের ২ জন এবং রংপুরের ১ জন।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে সুস্থ হয়েছেন ৮৪৮ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৬ হাজার ৭৪০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা আটদিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.