কর্তৃপক্ষের অবহেলায় ইউনাইটেডে আগুন : ফায়ার সার্ভিস

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১১ , ০১:৪৮ পিএম

কর্তৃপক্ষের অবহেলায় ইউনাইটেডে আগুন : ফায়ার সার্ভিস ছবি: ইন্টারনেট

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটের আগুনের ঘটনায় হাসাপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নে তৈরি করা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন ফায়ার সার্ভিস।

রিপোর্টে বলা হয়, হাসপাতালের করোনা ইউনিটে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিলো না। সেই সাথে আগুন লাগার পর যথেষ্ট সময় পেলও কেউ তা নিয়ন্ত্রনের চেষ্টা করেননি।

ফায়ার সাভিস জানায়, এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে তবে ফায়ার সার্ভিসের এই রিপোর্ট ইতোমধ্যেই পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে।