নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ০১:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় কিশোরী ধর্ষণের দায়ে আরও ২জনকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (১০ জুন)সন্ধ্যায় অক্সিজেন রেলবিটের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এর আগে গত মঙ্গলবার মো. ইসমাইল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- মো. শাহজাহান (২০) ও মো. মিজান (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, রবিবার (৭ জুন) সকালে এক চাকুরীজীবি কিশোরীকে অক্সিজেন মোড় বাসস্ট্যান্ড থেকে থেমে থাকা একটি বাসে তুলে জোরপূর্বক ধর্ষণ করে তারা। এ সময় ধর্ষকের সাথে থাকা কয়েকজন সহযোগী ওই কিশোরীকে মারধর করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ধর্ষণ শেষে তারা কিশোরীকে ধর্ষণ এবং চিনতাইয়ের এ কথা কাউকে জানালে প্রাণে মারার ভয় দেখায়।
মাহমুদুল হাসান আরও জানান, এ ঘটনায় গতকাল (৮ জুন) ওই কিশোরীর অভিভাবকসহ র্যাব-৭ এর কার্যালয়ে এসে ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ করে। পরে মঙ্গলবার সকালে শহিদ নগর এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়।পরে তার দেওয়া তথ্য মতে অক্সিজেন রেলবিটের উপর অভিযান চালিয়ে মো. শাহজাহান ও মো. মিজান গ্রেফতার করা হয়।
আটককৃতদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.