উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ১২:৩৫ পিএম

উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ ছবি: ইন্টারনেট

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি উপজেলায় টিসিবি পণ্য বিক্রির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেবিএম হাসানের ভার্চুয়াল বেঞ্চ টিসিবি পণ্যের বিষয়ে এ নির্দেশ দেন।

এ বিষয়ে টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তাপস একটি এফিডিভিট ইনকমপ্লায়েন্স দাখিল করেছেন। ইনকমপ্লায়েন্সে বলা হয়, টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী ১৮ তারিখ পর্যন্ত উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রির জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন।

এ মাসের ৩ তারিখে নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য সচিব ও টিসিবির চেয়ারম্যানকে সাত দিন সময় দিয়েছিলেন। একই সাথে লিখিত আকারে তারা এ বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তাও জানতে চাওয়া হয়।