নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ১১:১৭ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের মিরসরাই থানাধীন এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।বুধবার (১০জুন) দিবাগত রাতে বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি হাইওয়ে ডাকাত দলের সদস্য।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই থানাধীন বড়তাকিয়া এলাকায় ঢাকা –চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে ডাকাত দলের সাথে র্যাব-৭ এর টহল দলের গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে।
তিনি আরও বলেন, গুলাগুলির পরে ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় র্যাবের আরও ২ সদস্য আহত হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.