লোহাগাড়ায় বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১১ , ০৯:৫৬ এএম

লোহাগাড়ায় বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের লোহাগাড়ায় এনামুল হক ওরফে গুরামনু (৩৫) নামে এক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের দরগামুড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত এনামুলহক পুটিবিলা মাষ্টার পাড়ার জালাল আহমদের পুত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা।পরে বুধবার বতসঘর থেকে অন্তত ১ কিলোমিটার উত্তর-পূর্বে নতুন পাড়ায় পাহাড়ের ঢালুতে তার লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ব্যক্তির মৃত্যুরহস্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্ত রির্পোটের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি বলেন। এব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।