নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ০৯:৫০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৬৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৮ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৬০ জন এবং উপজেলার ৪৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪ হাজার ৩৮৬ জনে। এর মধ্যে মহানগরীতে ৩ হাজার ১০৯ জন, উপজেলায় ১ হাজার ২৭৭ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৫ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি'তে ১৫০ টি নমুনা পরীক্ষায় ৫৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৭ টি, বিভিন্ন উপজেলায় ৪৮ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩৮ জন।
এ ছাড়া উপজেলায় বোয়ালখালী ৩ জন, পটিয়া ২২ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ৫ জন, সীতাকুন্ডে ১৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.