মোসলেম উদ্দিনসহ পরিবারের ১০জন করোনা আক্রান্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১১ , ০৯:৪৫ এএম

মোসলেম উদ্দিনসহ পরিবারের ১০জন করোনা আক্রান্ত ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন। বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

পরিবারের অন্যরা হলেন, তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৬৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৮ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৬০ জন এবং উপজেলার ৪৮ জন।