চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের

ক‌রোনা আক্রান্ত সিএ‌মপি ক‌মিশনা‌রের রোগমু‌ক্তি কামনা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১০ , ০৭:৫০ পিএম

ক‌রোনা আক্রান্ত সিএ‌মপি ক‌মিশনা‌রের রোগমু‌ক্তি কামনা ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমানের রোগমুক্তি কামনা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

বুধবার (১০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের এক বিবৃতিতে সভাপতি হালিমা হাজারি লিপি ও মহাসচিব জিয়াউদ্দিন শরীফ মিজান বলেন, বৈশ্বিক মহামারি এই সময়ে সরকার ঘোষিত লকডাউনে আইন শৃংখলা নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে চট্টগ্রামের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। সরকারের নির্দেশনা পাওয়ার পর থেকে পুলিশ কমিশনার করোনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, সিএমপি কমিশনার যথেষ্ট যোগ্যতা ও দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তিনি আজ নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। উনার জন্য দোয়া রইল চট্টগ্রাম বাসি আপনার পাশ্বে আছে, মহান সৃষ্টিকর্তা আপনার,আমার সকলে সহায় হোন ।

বিবৃতি দাতারা হলেন,মালিক গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। চট্টলা মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপে অন্তর্ভূক্ত সংগঠন নেতৃবৃন্দ জিয়াউদ্দিন শরীফ মিজান সাধারণ সম্পাদক চট্টলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতি। রায়হান উল হক চৌধুরী সিনিয়র সহ সভাপতি চট্টলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতি। মো. মোশাররফ সাধারণ সম্পাদক যাত্রী সেবা পরিবহন মালিক সমিতি। এস এম তৈয়ব সাধারণ সম্পাদক মহানগর পরিবহন মালিক সমিতি। মো. খুরশিদ আলম যুগ্ন সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি।