নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১০ , ০৫:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম ছগিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক শোক বার্তায় এ তথ্য জানায়।
শোক বার্তায় নেতাকর্মীরা বলেন, একজন সফল, দূরদৃষ্টিসম্পন্ন ও আদর্শবান রাজনীতিবিদ এবং সমাজসেবক হিসেবে মরহুম শফিউল আলম ছগিরের অবদান অবিস্মরণীয়। বিশেষ করে চট্টগ্রামে আওয়ামী রাজনীতির দুঃসময়ে তিনি থানা আওয়ামীলীগকে সুসংগঠিত করে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মত এমন দক্ষ সংগঠকের প্রয়াণ দলের জন্য বিশাল ক্ষতি।
শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী চসিক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের -অর্থ-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান (চউক)আলহাজ্ব আবদুস ছালাম, বায়েজিদ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম খলিলুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাবেক পরিচালক, বিজিএমইএ চট্টগ্রাম সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জিএস কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য গোলাম মোস্তফা, হাসান আলি, আমিনুল করিম, আনিসুর রহমান মুন্না, রিদোয়ান আইয়ুব হৃদয়, জালাল উদ্দিন জুবায়ের, আলাউদ্দিন হোসেন সজিব, মঈনুদ্দিন হৃদয় প্রমূখ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে গত মঙ্গলবার (৯জুন) দুপুরে নগরীর পার্কভিউ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান শফিউল আলম ছগির। মৃত্যুরকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি একজন কন্যা সন্তান, স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন, গুণিজন ও শোভাকাঙ্খি রেখে গেছেন।
প্রসঙ্গত শফিউল আলম ছগির ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বেশ দক্ষতা ও সাহসিকতার সাথে দীর্ঘ সময় রাজনীতি করেছেন। চট্টগ্রামসহ বায়েজিদ থানা এলাকায় অতীতের বিভিন্ন সময়ে জামায়াত শিবিরের তাণ্ডবসহ বিভিন্ন হাঙ্গামায় অগ্রভাগে থেকে প্রতিরোধ ও নেতৃত্ব দিয়েছেন তিনি।
এছাড়াও তিনি ছাত্র জীবনে (১৯৮৪) ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের (১৯৮৯) কার্যনির্বাহী সদস্য, পাঁচলাইশ থানা ছাত্রলীগের (১৯৮৬-৮৯) প্রতিষ্ঠাতা আহবায়ক, বায়েজিদ থানা যুবলীগের প্রতিষ্ঠাতা, জালালাবাদ ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বায়েজিদ থানার বিট ৭১’র সভাপতি ও চট্টগ্রাম মহানগর পুলিশিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.