একদিনেই শনাক্ত ৩১৯০ জন; মৃত ৩৭

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১০ , ০২:৪২ পিএম

একদিনেই শনাক্ত ৩১৯০ জন; মৃত ৩৭ ছবি: ইন্টারনেট

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৯০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ । এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জন।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন।  এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১হাজার ১২ জনের।

বুধবার (১০ জুন) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৫৬৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৫ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।