বায়েজিদে ইয়াবাসহ ভাই বোন গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৫:৩১ পিএম

বায়েজিদে ইয়াবাসহ ভাই বোন গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১হাজার ইয়াবাসহ ২জনকে আটক করে। মঙ্গলবার (৯ জুন ) সকাল ১১টার দিকে হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (২৪) ও সুমি আক্তার (২২)। তারা দুজন সম্পর্কে ভাই বোন।

পুলিশের দাবি, গ্রেফতরকৃতরা মাদক ব্যবসায়ী। সুমি চট্টগ্রামের জিএইচ হ্যাইও‌য়ে কোম্পানিতে জুনিয়র অপারেট হিসেবে কাজ করতেন এবং সুমন একজন লেগুনা চালক। তারা তাদের কাজের আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রয় করে আসছিল।

বায়েজিদ বোস্তামী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আজাদ হোসেন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ইয়াবাসহ সুমন ও সুমিকে আটক গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, গ্রেফতরকৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।