নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৪:৫০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালীর ফেনীতে র্যাব অভিযান চালিয়ে ২ পাউন্ড সাপের বিষসহ ইকবাল হোসেনকে (৩৫)নামে একজনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার ফেনী মডেল থানাধীন দক্ষিন কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত ইকবাল জেলার সুধারাম থানার পশ্চিম রুইয়া গ্রামের মৃত লতু মিয়ার ছেলে।
র্যাবের দাবি, ইকবাল একজন চোরাকারবারি। সে দীর্ঘদিন থেকে সাপের বিষের কারবার করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নোয়াখালী–ফেনী মহাসড়কে অভিযান চালিয়ে মো. ২ পাউন্ড সাপের বিষসহ ইকবাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ সময় নম্বর বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এ ঘটনায় রাশেদ (৩৫) নামে আরও একজন পালাতক রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.