নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৩:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ । এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৯৭৫ জনের।
মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৩ জন পুরুষ আর ১২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রামের ১১ জন, সিলেটের ২ জন, রাজশাহীর ২ জন এবং রংপুরের ২ জন।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫ টি ল্যাবে ১৪ হাজার ৬৪৪ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৬২ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৭৭৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা ছয়দিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.