একদিনেই মৃত্যু ৪৫ জন; শনাক্ত ৩১৭১

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০২:৪৯ পিএম

একদিনেই মৃত্যু ৪৫ জন; শনাক্ত ৩১৭১ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ৩১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ৪৫জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন।

আজ মঙ্গলবার (৯ জুন ) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। নতুন সুস্থ হয়েছেন ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

প্রসঙ্গত গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয় ।