বাংলাদেশে এসেছে ৬০০ মেট্রিক টন পেঁয়াজ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৯ , ০৯:৫৯ এএম

বাংলাদেশে এসেছে ৬০০ মেট্রিক টন পেঁয়াজ ফাইল ছবি

ভারত থেকে বাংলাদেশে এসেছে ৬০০ মেট্রিক টন পেঁয়াজ। সোমবার (৮ জুন)সোমবার এক হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজের বড় একটি চালান রেলযোগে ঢুকলো দর্শনায়। যশোরের আমদানিকারক ‘মেসার্স আহাদ আয়রন স্টোর’ মহারাষ্ট্রের নাসিক থেকে এই চালানটি এনেছে।

আমদানিকারী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এজাজ উদ্দিন টিপু জানিয়েছেন, পেঁয়াজ আনার জন্য গত মাসের ১৯ তারিখে তিনি এলসি খোলেন। ৪১টি ওয়াগনভর্তি ট্রেনটি মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের গেদে এসে পৌঁছায় গত রোববার। সোমবার বাংলাদেশের ইঞ্জিন গিয়ে ট্রেনটি দর্শনা স্টেশনে আনার পর পেঁয়াজ আনলোড করা হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম এখনো প্রকারভেদে ৪০ থেকে ৪৫ টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ২২ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।