নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৮:৫৭ পিএম
চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তার করোনা পরীক্ষার ফলাফল কাগজে-কলমে জানতে না পারলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে মৌখিকভাবে জেনেছেন বলে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক।
সিটিজেন নিউজকে তিনি সোমবার (৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
আবু বকর সিদ্দিক সিটিজেন নিউজকে বলেন, গত সপ্তাহ থেকে কমিশনার স্যার অসুস্থ অনুভব করলে তিনি করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা জমা দেন। আজ সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট দপ্তর থেকে স্যারের (কমিশনার) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জেনেছি।
তিনি বলেন, বর্তমানে সুস্থ আছেন। তার শরীরে জ্বর বা করোনাভাইরাসের তেমন কোনও উপসর্গ নেই। একইসাথে স্যার মানসিকভাবে বেশ সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান এডিসি আবু বকর সিদ্দিক।
চট্টগ্রামে করোনভাইরাস প্রতিরোধে সিএমপি কমিশনার মাহবুবর রহমান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। সিএমপিতে থাকা সকল পুলিশ সদস্যদের নগরবাসীর সেবা ও করোনা ইস্যুতে প্রতিনিয়ত মাঠে-ময়দানে কাজ করতে অনূপ্রেরণা যুগিয়ে প্রশংসিত হয়েছেন দেশজুড়ে। একইসাথে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আইসিইউসহ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, সিএমপিতে প্রায় ১৫০ সদস্য করোনায় আক্রান্ত আছেন। মারা গেছেন তিন জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.