নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৮:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সোহরাব হোসেন সোহেল ওরফে সৌরভ (২৯) নামে একজনকে গ্রেফতার করে। রবিবার (৭জুন) রাতে আরেপিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
গ্রেফতার সোহেল চট্টগ্রামের সন্ধীপ থানাধীন আসমতেরগো বাড়ীর মোঃ আবু সুফিয়ানের ছেলে। সে বর্তমানে সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করেন বলে জানায় র্যাব।
র্যাবের দাবি, গ্রেফতার সোহেল একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ৫টি এবং বায়েজিদ বোস্তামী থানায় ২টি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন আরেপিন নগরস্থ এলাকায় বিভিন্ন মামলার পলাতক আসামী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে সোহরাব হোসেন সোহেল ওরফে সৌরভকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ সময় তার হাতে থাকা প্লাস্টিক এর ব্যাগের বিতরে ২ টি ওয়ানশুটারগান, ২ রাউন্ড গুলি এবং তার পরিহিত প্যান্টের পিছনে গুজানো অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম নগরীর বায়েজি বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.