পূর্ব রাজাবাজার এলাকা ‘রেড জোন’ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৫:১৬ পিএম

পূর্ব রাজাবাজার এলাকা ‘রেড জোন’ ঘোষণা ছবি: ইন্টারনেট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব রাজাবাজার এলাকা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা থেকে ওই এলাকায় লকডাউন শুরু হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

জানা গেছে, লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন। প্রাথমিক তালিকায় ওয়ারির একটি জায়গাও রয়েছে। পর্যায়ক্রমে তা অন্যান্য এলাকায় হবে। রাজধানীর বাইরে ইতিমধ্যে নারায়ণগঞ্জের তিনটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।