নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৪:১৭ পিএম
ছবি: ইন্টারনেট
অবিলম্বে দেশের সব আদালত খুলে দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সোমবার (০৮ জুন) রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সত্যিকার অর্থে ভার্চুয়াল কোর্ট কোন কাজে আসছে না। তাই আমি দাবি করবো অবিলম্বে সমস্ত আদালতগুলো খুলে দেয়া হোক।
তিনি বলেন, প্রয়োজনে নির্দিষ্ট নীতিমালা দেয়া হোক। কয়টি মামলা, কোন কোর্ট শুনবে, কি ধরনের শোনা হবে ইত্যাদি। হাইকোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে আমরা দুই তিন জন করে আইনজীবী থাকলে আমি মনে করি সরকার যে উদ্দেশ্য কোর্ট বন্ধ রেখেছে সে উদ্দেশ্য ব্যাহত হবে না। তবে হাইকোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী যাতে না আসে সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে। করোনার এই ব্যাধি কবে শেষ হবে তা কেউ বলতে পারে না। তাই দীর্ঘ দিন ধরে আদালত বন্ধ থাকতে পারে না। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আইনজীবীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিষয়টি বিবেচনা করে মাননীয় প্রধান বিচারপতি অবিলম্বে কোর্ট খুলে দেওয়ার ব্যবস্থার গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে ভার্চুয়াল কোর্ট নয়, স্বাভাবিক কোর্ট চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীর ব্যানারে সুপ্রিমকোর্টের আইনজীবীরা। সোমবার সমিতির ভবনের দক্ষিণ হলে কোর্ট খুলে দেয়ার দাবিতে তারা এ প্রতিবাদ সভা করেন।
প্রসঙ্গত, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে দেশের সব আদালতের বিচার কাজ বন্ধ হয়ে যায়। এরপর গত ১১ মে থেকে ভার্চুয়াল কোর্ট শুরু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.