রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৪:১১ পিএম

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ছবি: ইন্টারনেট

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পদ্ম কুমার চাকমা (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের করঙ্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পদ্ম কুমার রাঙামাটি শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকার বাসিন্দা বলে জানায় যায়।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ গণমাধ্যমকে জানান, সোমবার সকালে উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের করঙ্গাছড়ি এলাকার একটি দোকানে বসে চা পান করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।তবে কে বা কারা এই ব্যক্তিকে কি কারণে হত্যা করেছে আমরা বুঝতে পারছি না। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যে এটা আঞ্চলিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।