নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৩:৩৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১৯হাজার ৫শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করে। রবিবার (৭জুন) রাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলো- মোঃ আলতাজ হোসেন (৩২) ও মোঃ বাদশা মিয়া (২২)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৯হাজার ৫শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.