নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৩:২২ পিএম
ছবি: ইন্টারনেট
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৯৩০ জনের।
মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ আর ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন এবং চট্টগ্রামের ৮ জন। বাকিরা অন্য বিভাগের।
সোমবার (৮ জুন) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৫৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫০৭ জন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা পাঁচদিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.