চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪হাজার ছাড়িয়েছে

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৮ , ১০:৪৪ এএম

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪হাজার ছাড়িয়েছে ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬১৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৬ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৫৫ জন এবং উপজেলার ৫১ জন। রবিবার (৭ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪২ টি পজিটিভ। মহানগরীতে ১৪ টি, উপজেলায় ২৮ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)'তে ১৪৮ টি নমুনা পরীক্ষায় ২০ টি পজিটিভ। উপজেলায় ২০ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল  কলেজ হাসপাতালের ল্যাবে ৩০ নমুনা পরীক্ষায় ৩ জন পজিটিভ। ৩ জনই উপজেলার

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১১ জন, আনোয়ারা ২ জন, পটিয়া ১৭ জন, চন্দনাইশ ৩ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজানে ৯ জন, সীতাকুন্ডে ৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪ হাজার ৬৮ জনে।