নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৮:৪০ পিএম
ছবি: ইন্টারনেট
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রবিবার ১,১৮১ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গেজেট বাতিল করা প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
এরআগে, প্রায় দেড় লাখ আবেদন হতে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে গত মঙ্গলবার নতুন ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সভায় এ তালিকা অনুমোদন হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা পাবেন।-ইউএনবি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.