র‌্যাবের হাতে জালিয়াত চক্রের ১৩ সদস্য গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৭:১২ পিএম

র‌্যাবের হাতে জালিয়াত চক্রের ১৩ সদস্য গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

মোবাইল ব্যাংকিং ও ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।একই সঙ্গে, উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৮৩ হাজার নগদ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

রবিবার (৭ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, হান্টার, স্পুফিং, ফেইক কাস্টমার কেয়ার, টাকা উত্তোলন ও ওয়াচম্যানসহ কয়েকটি দলে ভাগ হয়ে তারা বিভিন্ন অপকর্ম চালাতো। প্রতারণা করেই একেকজন নামে বেনামে বাড়ি, গাড়ি, দোকান, জায়গা কিনেছে।

র‌্যাবের আরও জানায়, এমন আরও ৭ থেকে ৮টি অপরাধী চক্র সক্রিয় থাকার তথ্য আছে, তাদের আইনের আওতায় আনার কাজ চলছে।

আর আর্থিক প্রতিষ্ঠানের কেউ এসব প্রতারকদের সাথে জড়িত কিনা তারও তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপরাধে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।