নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৪:০৭ পিএম
ছবি: ইন্টারনেট
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ।
এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৮৮৮ জনের।
মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৭ জন, চট্টগ্রামের ৮ জন, সিলেটের ২ জন, রাজশাহীর ২ জন, খুলনার ২ জন এবং ময়মনসিংয়ের ১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ১২ জন।
রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১৩৬ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ টি।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা চারদিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.