একদিনেই মৃত্যু ৪২ জন; শনাক্ত ২৭৪৩

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০২:৪৬ পিএম

একদিনেই মৃত্যু ৪২ জন; শনাক্ত ২৭৪৩ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ৪২জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৮৮ জন।এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জন।

আজ রবিবার (৭ জুন ) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয় ।