কক্সবাজারে ৪৬ হাজার ইয়াবাসহ আটক এক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৬-০৭ , ০৮:২৫ এএম

কক্সবাজারে ৪৬ হাজার ইয়াবাসহ আটক এক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ হাজার ইয়াবাসহ ফয়সাল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাবর‌্যাব-৭। শনিবার (৬ জুন) দুপুরে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ময়নারঘোনা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল আমিন তিনি টেকনাফ থানাধীন হ্নীলা লামারপাড়া এলাকার জালাল আহমদের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, আটক ফয়সাল একজন মাদক ব্যবসায়ী।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ময়নারঘোনা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ৪৬ হাজার পিস ইয়াবাসহ ফয়সাল আমিন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে এসব ইয়াবার চালান নিয়ে ক্রেতার কাছে হস্তান্তর করতে যাচ্ছিল ফয়সাল। পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।