মানববন্ধনে সময় দিলেন এক সপ্তাহ
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ০৬:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী এক সপ্তাহের মধ্যে ১শ’ আইসিইউসহ করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে চট্টগ্রাম অচলের ঘোষণা দেন বাংলাদেশ পরিবেশ ফোরামের নেতারা। করোনা মহামারীতে চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে শনিবার (৬ জুন) বাংলাদেশ পরিবেশ ফোরাম আয়োজিত মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, পেশাজীবির নামে যারা মানুষের স্বাস্থ্য নিয়ে মাস্তানি করেন তাদেরকে কী করে স্বাস্থ্য সেবা সমন্বয় কমিটিতে স্থান দেয়া হয়। যারা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে নয়ছয় করবে তাদের অচিরেই গ্রেফতার করার দাবী জানান তিনি।
বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামে ১শ’ আইসিইউ বেড সহ সরকারি বেসরকারি সকল হাসপাতালে করোনা চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে সর্বস্তরের জনগণকে নিয়ে চট্টগ্রাম অচল করে দেয়া হবে। তিনি বলেন, দেশের মোট জাতীয় আয়ের ৩৩ শতাংশ প্রদাবকারী চট্টগ্রামের মানুষ একটু অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মরবে সেটা কিছুতেই মেনে নেয়া যায় না।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ইদ্রিচ আলীর সভাপতিত্বে সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইদ্রিচ আলী বলেন, চট্টগ্রামের মানুষ জাতীয় সকল সংকটে সবার আগে নিজেদের উৎসর্গ করেছে। দেশের অন্যতম ধনী এলাকা হিসাবে চিহ্নিত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার এই দৈন্যতা কিছুতেই মেনে নেয়া যায়না।
সার্ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফছারুল হক বলেন, ৩০ টাকার ঔষধ ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেন এখন সোনার হরিন। ম্যাজিস্ট্রেসি অভিযান করে এইসব অরাজকতা বন্ধ করার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্য মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও আবৃত্তিকর্মী মোঃ তাজুল ইসলাম, এডভোকেট মো. জাফর হায়দার, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতির সভাপতি এসএম পেয়ার আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজান, সদস্য আলী নূর, রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্রনেতা মো. সাজ্জাদ হোসাইন, সাংবাদিক রিয়াজুর রহমান, নারীনেত্রী আরিকা মাইশা প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.