নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ১০:৩৮ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা এক হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা এক হাজার ৮শ’। জনপ্রশাসন মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরো উন্নত করতে এই ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
করোনাভাইরাস মোকাবিলায় গত মাসে সরকার প্রায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.