নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৫ , ০৮:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। শুক্রবার (৫ই জুন), অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো। যে কোন সময়ের তুলনায় কোন আর্থিক বছরের এই সময় (৩রা জুন) পর্যন্ত এটাই হচ্ছে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাস। এ অর্থবছরের এক মাস বাকি থাকতেই ৩৪.২৩ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হলো। দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিলো ২০১৭ সালে, যা ছিলো ৩৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
পাশাপাশি, এ অর্থবছরের একই তারিখ অর্থাৎ ৩রা জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এটাও যে কোন অর্থ বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। এ সময়ে বাংলাদেশ অর্জন করেছে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা সরকারের দুই শতাংশ প্রণোদনা প্রকল্পের সুফল হিসেবে দেখা দিয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরের ৩০শে জুন পর্যন্ত সময়ে যা ছিলো ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতেও এ অর্থবছরের এক মাস বাকি থাকতেইে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.