নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৪ , ১০:৩০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সুস্থ আছেন এবং বাসা থেকে তার সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।
প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরানো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।
চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে, ‘প্রধান বিচারপতি করোনা উপসর্গ নিয়ে সিএমএইচ- এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী’। এগুলো ভিত্তিহীন সংবাদ।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.