নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৪ , ০১:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়।আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়।
অপরদিকে, চাকররি বয়স শেষ হওয়ায় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. নূরুল আমিনকে আগামী ৯ জুন থেকে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে ১৪ জুন থেকে অবসর প্রদান করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.