নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৪ , ১১:৪৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের তিনটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১৪০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৩৭ জনে দাঁড়ালো। বুধবার (৩ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বুধবার।
নতুন আক্রান্তদের মধ্যে ৮৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের দুইটি হাসপাতালে এক চিকিৎসকসহ তিন জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ডা. এহসানুল করিম চমেক হাসপাতাল এবং অন্য দুই জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৮৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.