চকরিয়ায় বৃদ্ধ নির্যাতন; ৩জন গ্রেফতার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৬-০৩ , ০৫:৪৭ পিএম

চকরিয়ায় বৃদ্ধ নির্যাতন; ৩জন গ্রেফতার ছবি: ইন্টারনেট

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধ নুরুল আলমকে প্রকাশ্যে বিবস্ত্র ও শারীরিক নির্যাতনে ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বুধবার (৩ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ পাওনা টাকা চাওয়ায় নুরুল আলম নামে এক বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নজরে আসামাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতারকরেছে কক্সবাজার জেলা পুলিশ। এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় বৃদ্ধ নির্যাতন; ৮ জনের বিরুদ্ধে মামলা

এর আগে বৃদ্ধের ছেলে আশরাফ হোছাইন ইউপির মহিলা সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি থানায় জমা দেয়ার পর মঙ্গলবার রাতে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান মামলাটি রেকর্ড করেন।