নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৩ , ০৯:০৭ এএম
আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন দরবারে হাশেমীয়া আলিয়া শরিফে চির নিদ্রায় শায়িত হলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী। মঙ্গলবার (২ জুন) রাতে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় দরবারে হাশেমীয়া আলিয়া শরিফে তার বড় পুত্র শাহজাদা কাজী মুহাম্মদ আবুল বয়ান হাশেমী মরহুমের জানাজার নামাজ পড়ান।
আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী’র নাতি আবু রায়হান মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে নামাজ আদায় করার চেষ্টা করেছি। নামাজে জানাজা তিনবারে তিন জায়গায় করার কথা ছিল। কিন্তু আমার নানার শেষ ইচ্ছা মতে প্রথম দফায় একবারই নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।’
বায়েজিদ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘তারা যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে নামাজ সম্পন্ন করেছে। তবে জানাযা তিনবারের জায়গায় একবারে সম্পন্ন হওয়াতে একটু সমস্যা হয়েছে। কিন্তু তারা সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন।’
প্রসঙ্গত, মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা হাশেমী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শনিবার (৩০ মে) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল্লামা হাশেমী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.