চট্টগ্রামে ৬২১ নমুনা পরীক্ষায় পজিটিভ ২০৬ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৩ , ১২:৩৬ এএম

চট্টগ্রামে ৬২১ নমুনা পরীক্ষায় পজিটিভ ২০৬ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬২১ জনের করোনার নমুনা পরীক্ষায় ২০৬ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ১১৯ জন এবং উপজেলার ৮৭ জন। মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৫২টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫৯ টি পজিটিভ। মহানগরীতে ৩৬ টি, উপজেলায় ২৩ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)'তে ১১১ টি নমুনা পরীক্ষায় ৫৯ টি পজিটিভ। মহানগরের ৯ টি উপজেলায় ৫০ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৭৪ জন, উপজেলায় ১৩ জন।

অপর দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৭ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৩ হাজার ৩৯৪  জনে।