নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০২ , ০৮:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসে নিরোদ চন্দ্র মন্ডল (৫২) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হলো। মঙ্গলবার পুলিশ সদরদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নিরোদ চন্দ্র মৃত্যুবরণ করেন।
নিরোদ চন্দ্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.