দেশে নতুন আক্রান্ত ২৯১১; মারা গেছেন ৩৭ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০২ , ০২:৪৫ পিএম

দেশে নতুন আক্রান্ত ২৯১১; মারা গেছেন ৩৭ জন ছবি: ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ২৯১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ৩৭জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭০৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন।

আজ মঙ্গলবার (২ জুন ) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়