নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০২ , ১০:৩৪ এএম
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে সরকারি দফতর সমূহ খোলা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক, রক্ষণাবেক্ষণের ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধু প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ রোধে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে। এ লক্ষ্যে ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হবে। প্রতিষ্ঠান সীমিত আকারে খোলার অনুমোদন দেয়া হয়েছে।
তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্য সেবা বিভাগ/স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারিকৃত সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.