নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০২ , ০২:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৩১ জনের করোনার নমুনা পরীক্ষায় ২০৮ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ১৪২ জন এবং উপজেলার ৬৩ জন। ঠিকানাবিহিন ৩ জন। সোমবার (১ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২১২টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪৭ টি পজিটিভ। মহানগরীতে ৩৮ টি, উপজেলায় ৯ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)'তে ১৫৩ টি নমুনা পরীক্ষায় ৫৮ টি পজিটিভ। মহানগরের ৮ টি উপজেলায় ৪৭ টি। ঠিকানাবিহিন ৩ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১০১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৯৬ জন, উপজেলায় ৫ জন।
অপর দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।
এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৯১ জন। এইদিন চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে করোনা পজেটিভ এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.