সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা পজিটিভ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০১ , ১০:৫৩ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা পজিটিভ ছবি: ইন্টারনেট

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ। সোমবার (১জুন) রাতে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি আছেন।সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি আছেন তিনি। আজ রাত ৯টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

এর আগে ঠাণ্ডা-জ্বর নিয়ে  রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। হাসপাতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।