নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০১ , ০৯:৩৭ পিএম
ছবি: ইন্টারনেট
নিউমোনিয়া সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে। সোমবার (১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে’ ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর শাকিল জয়।
তানভীর শাকিল জানান, এমনিতেই বাবার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছেন। আজকে নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় জরুরিভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এখন উনার অবস্থা স্থিতিশীল।
জয় আরওে জানান, এমনিতে শ্বাসকষ্ট নেই।আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারো স্যাম্পল নেয়া হয়েছে, রেজাল্ট এখনো পাইনি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.