নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০১ , ০৩:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জন।
একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ আর ৩ জন নারী । তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ৮ জন, সিলেটের ২ জন এবং বরিশাল বিভাগের ১ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো মোট ৬৭২ জনের।
সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ টি ল্যাবে ১১ হাজার ৪৩৯ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৮১৬ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১০ হাজার ৫৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.