নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০১ , ০২:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মিরসরাইয়ে ট্রাক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। সোমবার (১ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফটিকছড়ির ভূজপুর থানার বড়বিল এলাকার আবদুল কাদিরের ছেলে ট্রাক চালক মোহাম্মদ আরিফ হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ ইউনুসের পুত্র চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ শাহীন (২৩)।
জানা গেছে, ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার নম্বর ফেনী ড-১১-০১০০) চট্টগ্রামের দিকে আসার পথে বারৈয়ারহাট বাজারের উত্তর পাশে কমফোর্ট হাসপাতাল লিমিটেডের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও চালকের সহকারী মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফিরোজ হোসেন বলেন, দুর্ঘটনার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও নিহত চালক ও হেলপার সম্ভবত ঘুমে ছিল। চলন্ত অবস্থায় তাদের ট্রাকটি অন্য একটি লরি ট্রাককে ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই গাড়ির চালক ও হেলপা
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.