নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০১ , ১০:০১ এএম
ছবি: ইন্টারনেট
গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (০১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম নুরুল হক।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করে।
র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত নুরুল হক একজন মাদক ব্যবসায়ী।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসার তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র্যাব।
একপর্যায়ে একটি ট্রাককে থামার সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ট্রাক ফেলে কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিহত ব্যক্তি কক্সবাজারের মাদক কারবারি নুরুল হক বলে নিশ্চিত হওয়া যায়।
বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.