টেকনাফে ৫কোটি টাকার ইয়াবাসহ একজন আটক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩১ , ০৫:৫৩ পিএম

টেকনাফে ৫কোটি টাকার ইয়াবাসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি (৪০)নামে একজনকে আটক করে। রবিবার (৩১ মে) দুপুরে হাবিবছড়া এলাকার গহীন পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

আটক সালাম উপজেলার মিঠাপানি ছড়া গ্রামহাবিব ছড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।  

র‌্যাবের দাবি, আটক সালাম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন এলাকার গহীন পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ সালামকে আটক করে।

তিনি আরও বলেন, সে দীর্ঘদিন যাবত টেকনাফ থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আটককৃত আসামীকে কক্সবাজর জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।