দেশে নতুন আক্রান্ত ২৫৪৫; মারা গেছেন ৪০ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩১ , ০২:৪১ পিএম

দেশে নতুন আক্রান্ত ২৫৪৫; মারা গেছেন ৪০ জন ছবি: ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।

আজ রবিবার (৩১ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।