নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩১ , ১০:১৯ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামে আরও ২৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট দুই হাজার ৮৬৭ জনে।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, চন্দনাইশ পৌরসভার মেয়র, চিকিৎসক, পুলিশ, বন্দরের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চমেক, বিআইটিআইডি, সিভাসু ও কক্সবাজার মেডিকেলের ল্যাবে চট্টগ্রামের মোট ১২০৯টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন ২৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১৮০ জন চট্টগ্রাম নগরের এবং ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি আটজনের কোনও ঠিকানা দেয়া নাই। চট্টগ্রামে এখন পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন। মৃত্যুবরণ করেছেন ৭৪ জন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.